পদ্মায় আকস্মিক ঝড়ে ২০ নৌকাডুবি, আহত অন্তত ১৫

উদ্ধারকার্য চালাচ্ছেন স্থানীয়রা
উদ্ধারকার্য চালাচ্ছেন স্থানীয়রা | ছবি: এখন টিভি
0

রাজশাহীতে হঠাৎ পানির তোড়ে পদ্মা নদীর পাড়ে প্রবল ঝড়ের সৃষ্টি হয়। গতকাল (বুধবার, ১৬ সেপ্টেম্বর) রাতের এ ঝড়ে নদীতে ডুবে গেছে অন্তত ২০টি নৌকা। এছাড়া টি-বাঁধের নদীর পাড়ে থাকা অন্তত ৫০টি নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) সকাল থেকে ডুবে যাওয়া নৌকাগুলো উদ্ধারে অভিযান চালাচ্ছে স্থানীয়রা। স্থানীয়রা বলছেন, ঘটনার পরপর নদীতে থাকা নৌকা ধরতে গিয়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মাঝিরা জানান, গত রাত ৯টার দিকে হঠাৎ করে পশ্চিম দিক থেকে আসা একটি ঝড়ে তীব্র গতিতে টি-বাঁধের সামনের নদীতে আঘাত হানে। ফলে অন্তত দশ ফুটের একটি জলোচ্ছ্বাস তৈরি হয়।

আরও পড়ুুন:

এতে পাড়ে বাধা নৌকা গুলো ডুবে যাওয়ার পাশাপাশি শহর রক্ষা বাঁধেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকটি স্থানে বাঁধের ব্লক নিচের দিকে দেবে গেছে, যা খুব শিগগিরই ভাঙনের তৈরি করবে।

এ বিষয়ে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, ‘ঝড়ে কারণে এমন বড় স্রোত সৃষ্টি হয়েছে। আতঙ্কিত হওয়ার কারণ নেই।’ তবে বাঁধ ভাঙনের বিষয় ক্ষতিয়ে দেখে পানি কমলে ক্ষতিগ্রস্ত এলাকার বাঁধ মেরামত করা হবে বলেও জানান তিনি।

এসএইচ