ঝিনাইদহের সীমান্ত দিয়ে ভারত যাওয়ার পথে আটক ৬ বাংলাদেশি

আটক ৬ বাংলাদেশি
আটক ৬ বাংলাদেশি | ছবি: সংগৃহীত
0

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৬ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) ভোর ৬টায় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় ওই ৬ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনে বাঘাডাংগা বিওপির সীমান্ত পিলার-৬০/৭৫-আর থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের বাজার পাড়ার জাহাঙ্গীরের মেহগনি বাগানে বিশেষ টহল পরিচালনা করে বিজিবি। অভিযানটি সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে পরিচালিত হয়।

আরও পড়ুন:

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বার্তায় এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

এফএস