আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় খুলশী থানার আমবাগান হিজড়া কলোনির বাসা থেকে মৌসুমীর মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় আঘাতের চিহ্ন আছে। বাসায় থাকা টাকা ও তার ব্যবহৃত মোবাইল ও পাওয়া যাচ্ছে না।
পুলিশ ও স্থানীয়রা জানান, মৌসুমী ওই বাসায় একা থাকতেন। রাতে বাসায় বাকবিতণ্ডার শব্দ শোনা গেছে। এরপর সকালে প্রতিবেশীরা তাকে মৃত ও রক্তাক্ত অবস্থায় দেখতে পান। ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারনা পুলিশের। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মৌসুমীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নগরের বিভিন্ন এলাকা থেকে হিজড়া সম্প্রদায়ের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। তারা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ করেন।





