যশোর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মালামাল জব্দ

জব্দ করা ভারতীয় মালামাল
জব্দ করা ভারতীয় মালামাল | ছবি: এখন টিভি
0

যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জিন্সের থান কাপড়, ফুসকা, কিসমিস, চকলেট ও কসমেটিকস জব্দ করেছে বিজিবি। আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়ন-৪৯ বিজিবি। এসব পণ্যের আনুমানিক মূল্য ১৫ লাখ ২২ হাজার ৫৯০ টাকা।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির বিশেষ টহলদল ও বেনাপোল আইসিপি টহলদলের সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালান।

অভিযানে জব্দ করা হয় ভারতীয় ১৩৮টি শাড়ি, ৮২ গজ জিন্সের থান কাপড়, ৬৯ প্যাকেট ফুসকা, সাড়ে ৪ কেজি কিসমিস, ১৬৫টি চকলেট ও ৪২৭টি কসমেটিকস সামগ্রী।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানায়, জব্দ করা এসব চোরাচালানি মালামালের মূল্য ১৫ লাখ ২২ হাজার ৫৯০ টাকা।

ইএ