ভারতীয় মালামাল

যশোর সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মালামাল জব্দ
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জিন্সের থান কাপড়, ফুসকা, কিসমিস, চকলেট ও কসমেটিকস জব্দ করেছে বিজিবি। আজ (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়ন-৪৯ বিজিবি। এসব পণ্যের আনুমানিক মূল্য ১৫ লাখ ২২ হাজার ৫৯০ টাকা।

কলারোয়া সীমান্তে ৩৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সাতক্ষীরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮৫টি মোবাইলসহ ৩৮ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। গত ২৪ ঘণ্টায় বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এসব মালামাল জব্দ করা হয়।

সুনামগঞ্জে যৌথ অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সুনামগঞ্জের সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ৫৫ লাখ ৪২ হাজার টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। আজ (বুধবার, ৬ আগস্ট) যৌথ অভিযানের মাধ্যমে ভারতীয় পণ্য জব্দের বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির।