নিহত যুবক আব্দুল মাজেদ পিকলু (২৪) মোহনপুর সরকারী ডিগ্রি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ও রাজশাহী জেলার মধ্যনওদা পাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে জেলার মধ্যনগর উপজেলা থেকে নিহত আব্দুল মাজেদ পিকলুসহ ১০ জন মিলে একটি পর্যটকবাহী নৌকা ভাড়ায় নিয়ে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়ার জন্য রওনা দেয়। এ সময় তাহিরপুর উপজেলার লামাগাও বাজারের মসজিদের পাশে লামা গাওয়ের কাছে থাকা মানাই নদী নোঙর করা হয়।
আরও পড়ুন:
গোসল শেষে সবাই নৌকায় উঠলেও আব্দুল মাজেদ পিকলু নিখোঁজ হয়। পরে সেখানে থাকা স্থানীয় ও তার সহযোগীরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা করে।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মোরাদ জানান, ঘটনার পর পর স্থানীয় এলাকাবাসী উদ্ধার অনেক চেষ্টা করে মরদেহ উদ্ধার করেছে।
তাহিরপুর থানার এসআই আবুল হাসনাত চৌধুরী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে নৌকাসহ তাহিরপুর থানায় নিয়ে আসা হচ্ছে।’
তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক আহমেদ বলেন, ‘টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।’




