পুলিশ ও স্থানীয়রা জানায়, শহিতন বেগম ঘাটাইল কলেজ মোড় চত্বরে রাস্তা পার হওয়ার সময় এমডি সুপার নামে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক বাসটি জব্দ করে ও বাসের চালককে আটক করে থানায় নিয়ে যায়।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মোকছেদুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে ও চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’





