জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত অনিল দেব নাথের ছেলে অরুণ দেবনাথ লাশ উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত যগীন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেব নাথ (৩০), একই এলাকার মৃত সুবল দেবনাথের ছেলে সত্যেন্দ্র নাথ সতী (৬৫), মৃত অনিল দেব নাথের ছেলে অধীর দেবনাথ (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , ৩১ জুলাই শুক্রবার রাত ৮টার সময় জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার ১০ জন সনাতন ধর্মাবলম্বী নৌকাযোগে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় কীর্তন অনুষ্ঠানে যান। কীর্তন শেষে রাত সাড়ে ৩টার সময় বাড়ি ফেরার পথে মইয়ার হাওরের বালুচর নামক স্থানে তাদের নৌকাটি ডুবে যায়৷ নৌকায় থাকা ১০ জনের মধ্যে ৬ জন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও চার জন নিখোঁজ হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম একজনের মৃতদেহ উদ্ধার করলেও এখনও তিনজন নিখোঁজ রয়েছেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মইয়ার হাওরে নৌকা ডুবিতে চার জন নিখোঁজ হলেও একজনের লাশ উদ্ধার করা হয়েছে।





