স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি অতি বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সরবরাহকৃত পানিতে দূষণ ছড়িয়ে পড়েছে। সেই পানি পান করেই বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন।
আরও পড়ুন:
তাদের বেশিরভাগই ডায়রিয়া, বমি, পেটব্যথা ও পানিশূন্যতায় ভুগছেন। চিকিৎসক জানিয়েছেন, উপসর্গ বা লক্ষণ দেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
অধিকাংশ রোগীই আশঙ্কামুক্ত। তবে কয়েকজনকে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে। পানিবাহিত রোগের সংক্রমণ এড়াতে পানি ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।





