ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

মৃতদের বাড়িতে স্থানীয়দের ভিড়
মৃতদের বাড়িতে স্থানীয়দের ভিড় | ছবি: এখন টিভি
0

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে পাট কাটতে গিয়ে বজ্রপাতে আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে নিমাই (২৩) নিহত হয়েছেন।

আজ (বুধবার, ১৫ জুলাই) দুপুরে ওই ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপার গ্রামে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী।

আরও পড়ুন:

পুলিশ জানান, সকাল থেকেই বাড়ির পাশের পাটক্ষেতে আনোয়ার প্রভু ও তার ছেলে নিমাই একসঙ্গে পাট কাটতে যান। হঠাৎ দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় এলাকায় স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এসএস