আজ (সোমবার, ১৩ জুলাই) সকালে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি রাজশাহী কেন্দ্রীয় উদ্যান পরিদর্শন করেন।
এসময় রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনকে সঙ্গে নিয় প্রতিমন্ত্রী চিড়িয়াখানার অভ্যন্তরে বিভিন্ন পশুপাখির খাঁচা, রাইডসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। সিটি কপোরেশনের প্রকৌশলী ও চিড়িয়াখানার কর্মকর্তারা প্রতিমন্ত্রীর সামনে এর পুরো ম্যাপিং তুলে ধরেন।
মূলত রাজশাহী নগরে বিনোদনের ঘাটতি থাকায় কেন্দ্রীয় উদ্যান টিকে নতুন করে সাজাতে চান নগর প্রশাসক। এতে সরেজমিনে উদ্যান পরিদর্শনে প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানায় সিটি করপোরেশন।
আরও পড়ুন:
পরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় রাজশাহীর ঐতিহ্যবাহী এ চিড়িয়াখানাকে আধুনিকায়ন করে সাফারি পার্কের আওতায় এনে নতুনভাবে গড়ে তোলা হবে।
তিনি বলেন, ‘প্রাণিসম্পদ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সঙ্গে আছেন। খুব শিগগিরই একটি বিশেষজ্ঞ দল পাঠিয়ে প্রয়োজনীয় সুপারিশের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। পূর্বের চিড়িয়াখানার প্রাণীগুলো কোথায় স্থানান্তর করা হয়েছে, তাদের বর্তমান অবস্থা কী?— এসব বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
তিনি আরও বলেন, ‘রাজশাহীতে আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশন সম্ভাব্য স্থান নির্ধারণ করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে, যাতে নিরাপদভাবে মাংস সংরক্ষণ ও বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি হয়।’
রাজশাহী কেন্দ্রীয় উদ্যান পরিদর্শনের সময় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, জাতীয় চিড়িয়খানার পরিচালক ডা. মো. শাহিনুর আলম, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 has scored 10 goals from 22 games in 2026-320x167.webp)

