
ঐতিহ্য পুনরুদ্ধারে রাজশাহী চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বিগত সরকারের সময় অব্যাবস্থাপনা ও দুর্নীতির কারেণ রাজশাহীর চিড়িয়াখানার ঐতিহ্য নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, দ্রুত সময় সাফারি পার্কের আওয়তায় এনে এর উন্নয়ন করা হবে। রাজশাহীর নগরবাসীর চাহিদা পূরণে এটিকে পুনরুদ্ধার করে জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুনভাবে সাজানোর উদ্যোগ নেয়া হবে।

সরকার দেশের পোল্ট্রি শিল্পের উন্নয়নে কাজ করছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকার দেশের পোল্ট্রি শিল্পের উন্নয়নে কাজ করেছে। গতকাল (শনিবার, ৪ জুলাই) রাতে টাঙ্গাইল শহরের নবনির্মিত জেলা প্রাণিসম্পদ দপ্তরের ভবন উদ্বোধনের পর প্রান্তিক খামারি, দুস্থ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মাঝে ১০টি মহিষ ও ১০০টি ছাগল বিতরণ শেষে এ কথা বলেন।

প্রকৃত মৎস্যজীবীদের জন্য হাওর সব সময় উন্মুক্ত: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
হাওর সকল মৎস্যজীবীদের জন্যে উন্মুক্ত, যে জায়গায় যে প্রতিবন্ধকতা আছে অবশ্যই আমরা সেগুলো দূর করার চেষ্টা করছি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ (শুক্রবার, ৩ জুলাই) দুপুরে নেত্রকোণার হাওর উপজেলা মদনের উচিতপুর হাওরে বিভিন্ন দেশিয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে আন্তর্জাতিক বাজারে প্রাণিসম্পদ খাতের পণ্য রপ্তানি করাই সরকারের অন্যতম লক্ষ্য। রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে এবং সামগ্রিকভাবে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।

বয়সের ভারে অসহায় জয়গুন; সহায়তার নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর
বয়স ৯০ ছুঁইছুঁই, স্বামীকে হারিয়েছেন বহু বছর আগে। বয়সের ভারে শরীর আর আগের মতো সাড়া দেয় না। হাঁটাচলাও প্রায় বন্ধ— এমন অবস্থায় দীর্ঘদিন ধরে মানবেতন জীবনযাপন করছিলেন টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কোনাবাড়ী এলাকার বাসিন্দা জয়গুন বেগম।

নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

দেশের অর্থনীতি মজবুতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের অর্থনীতি মজবুত করতে এ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এ খাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং বিদেশে রপ্তানি বৃদ্ধির জন্য এ খাতের কোনো বিকল্প নেই।