জানা যায়, ঘেরের পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত আব্দুর রহমান কুলতলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।





