গতকাল (বৃহস্পতিবার, ৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কালিগঞ্জ এলাকায় নদীর বাঁধে ভাঙন দেখা দেয়। এরপর দ্রুতগতিতে লোকালয়ে পানি প্রবেশ করে। রাতেই স্থানীয় যুবসমাজ ও স্বেচ্ছাসেবীরা নৌকার সাহায্যে এবং অন্যান্য উপায়ে আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে কালিগঞ্জ এলাকার বাঁধটি দুর্বল হয়ে পড়েছিল। এর ফলেই বাঁধ ভেঙে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন:
এদিকে বন্যার পানিতে হবিগঞ্জ-মিরপুর সড়কের বিভিন্ন স্থানে পানি উঠে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়ক ব্যবহারকারী হাজারো মানুষ।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমান বলেন, ‘উজানে আরও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’





