প্রযুক্তিনির্ভর শিক্ষা ছাড়া গার্মেন্টস শিল্পের বাইরে অর্থনৈতিক বিকাশ অসম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

আসিফ হোসেন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ | ছবি: এখন টিভি
0

প্রযুক্তিনির্ভর শিক্ষা ও দক্ষ জনবল তৈরি করতে না পারলে বাংলাদেশ কেবল গার্মেন্টস শিল্পনির্ভর ও কারখানার রিপ্লেসমেন্ট কান্ট্রি হিসেবে সীমাবদ্ধ থাকবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

আজ (সোমবার, ২ নভেম্বর) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিরও উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার।’

তিনি বলেন, ‘শিক্ষা ব্যবস্থার মধ্যে অপসংস্কৃতির অনুপ্রবেশ ও সনাতনী ব্যবস্থার মধ্যেই শিক্ষার্থীদের আটকে রেখে দেশকে বৈশ্বিক নানা সুযোগ থেকে বঞ্চিত করেছে আওয়ামী লীগ সরকার।’

মন্ত্রী বলেন, ‘শুধু ভালো ফল ও উচ্চশিক্ষার সংখ্যা না বাড়িয়ে শিক্ষার্থীদের দক্ষতা ও মানসিক উন্নয়ন বৃদ্ধিতে জোর দিচ্ছে সরকার।’ দাবি আদায়ের জন্য অপ্রাসঙ্গিক আন্দোলন না করার প্রতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ‘সরকারের আর্থিক সমর্থ্য অনুযায়ী শিক্ষার্থীদের দাবি আদায় করবে সরকার।’

এএইচ