সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ: যুবলীগের সাবেক নেতাসহ গ্রেপ্তার ২

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোর
এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোর | ছবি: সংগৃহীত
0

জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ৭ জুলাই) দুপুরে প্রিজনভ্যানে করে তাদের ঢাকার আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল (সোমবার, ৬ জুলাই) দিবাগত রাত ২টার দিকে সাভারের আনন্দপুর থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন— নুরুল ইসলাম ও সজীব। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার একজন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং একই ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। আর অপরজন যুবলীগকর্মী।

পুলিশ জানায়, গত সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় ৪ জন আহত হন।

সাভার থানা পুলিশ জানায়, এনসিপির সমাবেশস্থলে হামলার ঘটনায় সাভারের আনন্দপুর থেকে নুরুল ইসলাম ও সজীবকে গ্রেপ্তার করার পর তাদের এনসিপির দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

জেআর