পাবনায় শুরু হয়েছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

পাবনায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
পাবনায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন | ছবি: এখন টিভি
0

সারা দেশের মতো পাবনাতেও শুরু হয়েছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। আজ (রোববার, ২৮ জুন) সকাল থেকে এ ক্যাম্পেইন শুরু হয়েছে।

সকালে পাবনা পৌরসভায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

জেলার ৯টি উপজেলায় ৭৪টি ইউনিয়ন ৪টি পৌরসভায় ১৯৩০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক যোগে ৬ মাস থেকে ৫৯ মাস প্রর্যন্ত শিশুদের কে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। স্থায়ী কেন্দ্রের ১৩টি, অস্থায়ী কেন্দ্রে ১৯৩৫ মোট কেন্দ্র ১৯৪৮।

এছাড়াও বাস স্টেশন, ট্রেন স্টেশনসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ ভিটামিন-এ প্লাস খাওয়ানো যাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ,ডেপুটি সিভিল সার্জন ডা. খাইরুল কবিরসহ অনেকে।

জেআর