নিহতরা হলেন; উপজেলার ভাদুরিয়া গ্রামের আকলিমা খাতুন (২০), দুলালী খাতুন (১৩) ও সুরভী খাতুন (১০)। তাদের মধ্যে আকলিমা খাতুন সম্পর্কে ভাবী এবং দুলালী ও সুরভী আপন দুই বোন ও তার ননদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে তিনজন একসঙ্গে করতোয়া নদীতে গোসল করতে নামেন। এ সময় তারা অসাবধানতাবশত নদীর গভীর পানিতে চলে গেলে তলিয়ে যান। তিনজনের কেউই সাঁতার জানতেন না বলে জানা গেছে।
আরও পড়ুন:
স্থানীয় লোকজন তাদের পানিতে ডুবে যেতে দেখে দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে নদী থেকে তিনজনকে উদ্ধার করা হলেও তাদের মৃত্যু হয়।
মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল মৈত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
একই পরিবারের তিন সদস্যের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম।





