সরকারি -বেসরকারি ২৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এ মেলায়। যোগ্যতা অনুযায়ী প্রার্থীরা সিভি জমা দিয়ে ভাইভায় কৃতকার্য হয়ে চাকুরিও পেয়ে যাচ্ছেন। ভিন্নধর্মী এ আয়োজনে চাকুরি প্রত্যাশীরা নিজেদের সিভি আপডেট করাসহ চাকুরি বিষয়ক সেমিনারেও অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে।
মেলায় অংশ নেয়া বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে ছিলো দক্ষ কর্মীর চাহিদা। আইটি বিষয়ে পারদর্শী, সেলসম্যান কিংবা কম্পিউটার অপারেটর নিয়োগের জন্য আবেদন নেয়া হয়। যাচাই-বাছাই ও মৌখিক ভাইভার মাধ্যমে ৫০ শতাংশের চাকুরি দেয়া হয়।
আয়োজকরা জানান, প্রশিক্ষণ প্রাপ্তদের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত করতে এ আয়োজন।





