আটকরা হলেন মিয়ানমারের আরাকান রাজ্যের মন্ডু থানার ভুসিডং জেলার হায়েংখালী গ্রামের মৃত নূর মোহাম্মদ সায়েদের ছেলে মো. সাজেদ (৩২) এবং দলিয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে এনামুল হাসান (৩৩)।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে মিয়ানমারের একটি সংঘবদ্ধ মাদক চক্র বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এমন তথ্যের ভিত্তিতে ১০ জুন দিবাগত রাত থেকে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের সাবরাং খালের দক্ষিণ পাশে মন্ডলপাড়া এলাকায় মো. কবির হোসেনের জমিতে অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশকালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন চোরাকারবারি পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে দুই মিয়ানমার নাগরিককে আটক করতে সক্ষম হলেও তাদের সঙ্গে থাকা আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়। পলাতকদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে বলে জানিয়েছে র্যাব।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানায়, তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে মিয়ানমার থেকে ইয়াবার চালানটি বাংলাদেশে নিয়ে আসে। পরে তাদের কাছ থেকে মোট ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে র্যাবের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



