এদিকে কৃষ্টপুর এলাকায় উদ্ধার কাজে ব্যবহৃত রিলিফ ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হয়। রিলিফ ট্রেনের বগি উদ্ধার না হলেও বিকল্প ব্যবস্থায় তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে।
আজ (বুধবার, ১০ জুন) সকালে ময়মনসিংহ নগরীর আনন্দ কলেজ রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। এতে সঙ্গে সঙ্গেই ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, প্রথমে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার আনন্দ কলেজ এলাকায় লাইনচ্যুত হয়। পরে সেটি উদ্ধারে পাঠানো রিলিফ ট্রেন নিজেই দুর্ঘটনায় পড়ে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
বর্তমানে উদ্ধারকারী রিলিফ ট্রেনের লাইনচ্যুত বগি সরানোর কাজ চলছে। এটি সফলভাবে উদ্ধার করা গেলে মূল ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাওয়ার কার উদ্ধারের কাজ শুরু করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।




