ব্রিজ
১০ কোটি টাকার ব্রিজে ‘বাঁশ’ দিয়ে ঢালাই

১০ কোটি টাকার ব্রিজে ‘বাঁশ’ দিয়ে ঢালাই

টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মিত ব্রিজে রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সমালোচনার ঝড় সৃষ্টি হয়েছে।

নারায়ণগঞ্জে ব্রিজের ওয়াকওয়ের স্লাব ভেঙে লোহা চুরি, জানে না কর্তৃপক্ষ

নারায়ণগঞ্জে ব্রিজের ওয়াকওয়ের স্লাব ভেঙে লোহা চুরি, জানে না কর্তৃপক্ষ

নারায়ণগঞ্জের বন্দর ও সোনারগাঁও উপজেলার সংযোগকারী কাইকার টেক ব্রিজের ওয়াকওয়ের স্লাব ভেঙে লোহার রড ও বিভিন্ন অংশ চুরি করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। গত কয়েকদিন ধরে প্রকাশ্যে এভাবে লোহা চুরি হলেও বিষয়টি জানেন না সেতুটির দায়িত্বে থাকা সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

টাঙ্গাইলে ব্রিজ থেকে নামার সময় ঠেলাগাড়ি উল্টে একজন নিহত

টাঙ্গাইলে ব্রিজ থেকে নামার সময় ঠেলাগাড়ি উল্টে একজন নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ব্রিজ থেকে নামার সময় লাকড়িবোঝাই ঠেলাগাড়ি উল্টে আলমাস আলী (৫০) নামের এক চালক নিহতের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের রতনগঞ্জ বাজার ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

কংস নদের ওপর ব্রিজে খুলবে পর্যটন-অর্থনীতির নতুন দুয়ার!

কংস নদের ওপর ব্রিজে খুলবে পর্যটন-অর্থনীতির নতুন দুয়ার!

নেত্রকোণার কংস নদের ওপর একটি ব্রিজ নির্মাণ হলেই চলাচলে দূরত্ব কমবে অন্তত ২৫ কিলোমিটার। ব্রিজটি নির্মাণ হলে সদরের সঙ্গে দুর্গাপুরের যাতায়াত যেমন সহজ হবে, তেমনি পর্যটন এবং অর্থনীতিতেও আসবে নতুন সম্ভাবনা। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে চলাচলের এই দুর্ভোগ দ্রুত নিরসন করা হোক। আর ডেপুটি স্পিকার বলছেন, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুতই শুরু হবে ব্রিজের নির্মাণকাজ।

মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ; দুর্ভোগে কমলগঞ্জের হাজারো মানুষ

মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ; দুর্ভোগে কমলগঞ্জের হাজারো মানুষ

মৌলভীবাজার কমলগঞ্জের বাঘাছড়ার উপরে নির্মিতব্য প্রায় ১ কোটি ৬১ লাখ টাকার ব্রিজটির কাজ বন্ধ দীর্ঘদিন থেকে। ৩ মাস আগে মেয়াদ শেষ হলেও কাজ হয়নি এক চতুর্থাংশ। দূর্ভোগে হাজারো গ্রামবাসী। পাহাড়ী ঢলে বাড়িঘর প্লাবিত হচ্ছে। যাতায়াতের জন্য নির্মিত বিকল্প সেতুটিও চলার অনুপযোগী। আর দ্রুততম সময়ে সেতুর কাজ শেষ করে চলাচলের উপযোগী করার দাবি এলাকাবাসীর।

টেকনাফে ব্রিজের রেলিং ভেঙে খাদে মিনিবাস, আহত ৪

টেকনাফে ব্রিজের রেলিং ভেঙে খাদে মিনিবাস, আহত ৪

কক্সবাজার থেকে টেকনাফগামী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে চারজন গুরুতর আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২৩ জুন) দুপুর ১২টার দিকে টেকনাফের দমদমিয়া কেয়ারী গার্ড সংলগ্ন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ধোবাউড়ায় ট্রাকসহ ব্রিজ ভেঙে পড়লো নদীতে; সড়কে বন্ধ যান চলাচল

ধোবাউড়ায় ট্রাকসহ ব্রিজ ভেঙে পড়লো নদীতে; সড়কে বন্ধ যান চলাচল

ময়মনসিংহ-ধোবাউড়া সড়কের গোয়াতলায় কংশ নদীর উপর বেইলি ব্রিজটি বালুবোঝাই ট্রাকসহ নদীতে ভেঙে পড়েছে। এ ঘটনায় ধোবাউড়া-ময়মনসিংহ সড়কে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রাজবাড়ীতে রেলওয়ে ব্রিজের ধাক্কায় এক যুবক নিহত

রাজবাড়ীতে রেলওয়ে ব্রিজের ধাক্কায় এক যুবক নিহত

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ২ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কালিকাপুর রেলসেতু সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে অবস্থানরত ওই যুবক সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। এতে তার মাথা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

টাঙ্গাইলের ধলেশ্বরী নদীতে ব্রিজ নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলের ধলেশ্বরী নদীতে ব্রিজ নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন

টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নে ধলেশ্বরী নদীতে ব্রিজ নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ (শনিবার, ২৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম এ সংবাদ সম্মেলন করেন।

কুইচৌতে উদ্বোধনের অপেক্ষায় বিশ্বের সবচেয়ে উঁচু সেতু

কুইচৌতে উদ্বোধনের অপেক্ষায় বিশ্বের সবচেয়ে উঁচু সেতু

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুইচৌ প্রদেশে বিশ্বের সবচেয়ে উঁচু সেতু হুয়াচিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) যান চলাচলের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে প্রাদেশিক পরিবহন কর্তৃপক্ষ এ তথ্য জানায়। খবর সিএমজির।

বৃষ্টির তোড়ে ভাঙলো শীতল ঝর্ণা খালের ব্রিজের একাংশ

বৃষ্টির তোড়ে ভাঙলো শীতল ঝর্ণা খালের ব্রিজের একাংশ

বেড়েছে যানজট-ভোগান্তি

বৃষ্টির পানির তোড়ে ভেঙে গেছে চট্টগ্রাম নগরীর বায়েজিদ অক্সিজেন সড়কের শীতল ঝর্ণা খালের ওপর নির্মিত ব্রিজের একাংশ। এতে অন্যপাশ দিয়ে যান চলাচল করতে হচ্ছে, ফলে বেড়েছে যানজট-ভোগান্তি। জলাবদ্ধতা প্রকল্পের অধীনে খাল সম্প্রসারণ করায় বেশ কিছুদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল ব্রিজটি, অবশেষে বৃষ্টির পানির চাপে ভেঙে পড়েছে দাবি মেয়রের। দ্রুত সময়ে করপোরেশন নির্মাণ শুরু করবে বলেও জানানো হয়েছে।

৭ ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন সাতক্ষীরার ৩০ গ্রামের বাসিন্দারা

৭ ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন সাতক্ষীরার ৩০ গ্রামের বাসিন্দারা

সাতক্ষীরায় মরিচ্চাপ নদীর ৭টি ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন সাতক্ষীরা সদর, দেবহাটা ও আশাশুনি উপজেলার ৩০ গ্রামের বাসিন্দারা। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বিরুদ্ধে ভুল পরিকল্পনার অভিযোগ ভুক্তভোগীদের।