পুশইন ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির পাশে দাঁড়ালো গ্রামবাসী

সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি
সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি | ছবি: এখন টিভি
0

ঠাকুরগাঁওয়ে সীমান্ত এলাকায় যাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন করতে না পাড়ে এরই জন্য বর্ডার এলাকায় কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির সঙ্গে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারাও পুশইন ঠেকাতে তৎপর।

দিনে ও রাতে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার বেউর ঝাড়ি সীমান্ত এলাকায় দেখা যায়, বাঁশি ও টর্চলাইট নিয়ে রাতভর সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবিসহ স্থানীয়রা।

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধভাবে পুশইনের চেষ্টার অভিযোগের প্রেক্ষাপটে ঠাকুরগাঁওয়ের সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

আরও পড়ুন

বিজিবি থেকে বলা হচ্ছে, ঠাকুরগাঁওয়ে ১০৬ দশমিক ৪ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এসব সীমান্তে নিরাপত্তা জোরদারে বিভিন্ন বিওপিতে অতিরিক্ত জনবলও মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে টহল, করা হচ্ছে মাইকিং। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে সমন্বয় করে নজরদারি ও টহল কার্যক্রমে নানাভাবে সহযোগিতা করছেন।

বেউরঝাড়ি এলাকার বাসিন্দা জয়নাল বলেন, ‘ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের যে চেষ্টা চলছে তা আমরা কখনও হতে দেব না। বিজিবি যেভাবে দিন-রাত টহল পরিচালনা করছে তাতে অবৈধ অনুপ্রবেশের কোনো সুযোগ নেই। সীমান্ত এলাকায় নিয়মিত মাইকিং ও বাঁশি বাজিয়ে সতর্কতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। আমরাও সীমান্তবাসী হিসেবে বিজিবির সঙ্গে থেকে সীমান্ত সুরক্ষায় সহযোগিতা করে যাচ্ছি।’

জেআর