এর আগে ৬ দিনের রাষ্ট্রীয় সফর শেষে সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে চায়না সাউদার্ন এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকা অবতরণ করেন প্রধানমন্ত্রী। পরে সাংবাদিকদের মাহাদী আমিন বলেন, দুই চায়না ও মালয়েশিয়া সরকার প্রধানন্ত্রীকে যেভাবে সংবর্ধনা দিয়েছে সেটি দেশের জন্য গর্বের। এই দুই দেশের রাষ্ট্রীয় প্রধানদের সাথে বৈঠকে দেশের স্বার্থ এগিয়ে রেখেই আলোচনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
তিনি আরও বলেন, প্রবাসীদের সুবিধা, ছাড়াও দেশে কিভাবে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো যায় আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে। যেখানে দেশের শিক্ষা, স্বাস্থ্যখাতকেও এগিয়ে রাখার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মাহাদী আমিন।
উল্লেখ্য, গত ২১ জুন প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার রাষ্ট্রীয় সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মালয়েশিয়া ২ ও চীনে ৪ দিনের সফর শেষে দেশে ফেরেন তিনি। এই সফরে মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ মোট ২৫ জন প্রধানমন্ত্রীর সঙ্গী হিসেবে ছিলেন।





