আজ (মঙ্গলবার, ২ জুন) বিকেলে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনা, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতা ও জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির তত্ত্বাবধানে এ টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়।
ফাইনাল খেলায় জুনিয়র বিভাগে ‘গোল্ডেন জেনারেশন’কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘নোয়াখালী এফসি’ দল। সিনিয়র বিভাগে গোলশূন্য খেলায় ট্রাইবেকারে ৮-৯ গোলে ডায়ানামিক এফসিকে হারিয়ে জয়লাভ করে ফাস্ট এটাক দল।
আরও পড়ুন:
টুর্নামেন্টে ২টি গ্রুপে বিভক্ত হয়ে জুনিয়র ও সিনিয়র বিভাগে ৬টি করে মোট ১২টি দল অংশগ্রহণ করেছে। সব মিলিয়ে মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হয়। চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি হিসেবে ৩০ হাজার এবং রানার্সআপ দলকে ২০ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হয়েছে এছাড়া প্রতি ম্যাচে সেরা খেলোয়াড়কে ১ হাজার টাকা করে দেয়া হয়েছে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেন ক্রীড়ানুরাগী ও ক্রীড়া সংগঠক তাউছ মো. বেনী আমিন।
এসময় এমপি মো. শাহজাহান বলেন, ‘মাদক ও কিশোর গ্যাং সমাজের একটি বড় সমস্যা। সম্প্রতি সময় অনেক কিশোররা খেলাধুলা থেকে অনেক দূরে গেছে। যেকোনো মূল্যে আমাদের সন্তানদের খেলার মাঠে পাঠাতে হবে।’
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদ প্রশাসক হারুন অর রশিদ আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাশ, জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি, ক্রীড়া সংগঠক নুরুল আমিন খাঁন এবং বাফুফে কাউন্সিলর ইকবাল বাহার আজাদসহ অনেকে।




