আজ (মঙ্গলবার, ২ জুন) বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা ইনশাআল্লাহ এ দেশেই থাকবো। এ দেশে থাকার নাম যদি গুপ্ত হয়, তাহলে অবশ্যই আমি গর্বিত গুপ্ত। দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ে থাকার নাম যদি বীরত্ব হয়, তাহলে ওই বীরত্বকে ঘৃণা করি।’
তিনি বলেন, ‘রাজনীতি করতে হলে দেশের মানুষকে ধারণ করে করতে হবে। সুদিনে যেমন থাকবো, ইনশাআল্লাহ দুর্দিনেও তেমন থাকবো। দেশ ছেড়ে পালাবো না ইনশাআল্লাহ।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘আমরা পরিবর্তন চেয়েছিলাম, জাতীয় পরিবর্তন চেয়েছিলাম; বিশেষ করে আমাদের যুব সামজ। গণভোটটা ছিলো পরিবর্তনের রায়। সেখানে মোটাদাগে ৪টা কথা ছিলো। সেগুলো যদি বাস্তবায়ন হতো, তাহলে বাংলাদেশে তিন মাসের একটা সরকারকে আজকেই বিভিন্ন জায়গায় গিয়ে “ভুয়া, ভুয়া” শুনতে হতো না। মানুষ তাদের স্বাগত জানাতো। কিন্তু প্রথম দিন থেকেই জাতিকে অপমান করা হলো, ঝুঁকির দিকে ঠেলে দেয়া হলো।’
এছাড়া আওয়ামী লীগ যে পথে দেশ পরিচালনা করেছে, বর্তমান সরকারও একই পথ অনুসরণ করছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘সরকার বিভিন্ন জায়গায় ভুল সিদ্ধান্ত নিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের মতো জায়গায় একজন দুর্বল, দলকানা ও ঋণখেলাপি ব্যক্তিকে বসানো হয়েছে।’
সরকারের কঠোর সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘৭০ ভাগ মানুষের দেয়া গনভোটকে সরকার অগ্রাহ্য করে সরকার জনগনের সাথে প্রতারণা করেছে।’
সিলেট মহানগর জামায়াত আয়োজিত এ সুধী সমাবেশে মহানগরের বিভিন্ন ওয়ার্ড ও থানা কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





