গতকাল (রোববার, ৩১ মে) বিকেল পাঁচটার দিকে উপজেলার আইমাছড়া ইউনিয়ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান- ৯ জন যাত্রী নিয়ে নৌকাটি আমবাগান এলাকা থেকে বাঙ্গালটিলার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে নদীতে ভাসমান একটি গাছের গুঁড়ির সঙ্গে নৌকাটির ধাক্কা লাগে। এতে নৌকাটি ভারসাম্য হারিয়ে পানিতে ডুবে যায়।
আরও পড়ুন:
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা নৌকায় থাকা ৮ জন যাত্রীকে জীবিত উদ্ধার করেন। কিন্তু ওবায়দুল্লাহ (১৮) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। ওবায়দুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বড় কালিসীমা এলাকার মোবারকের ছেলে।
সাঁতার না জানায় ওবায়দুল্লাহ নদীর পানিতে তলিয়ে যেতে পারেন ধারণা করা হচ্ছে। স্থানীয়রা বিভিন্ন স্থানে তল্লাশি চালালেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।





 coalition ride on the back of a pickup truck in Kidal-320x167.webp)