নাটোরে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

মোটরসাইকেল দুর্ঘটনা (প্রতীকী ছবি)
মোটরসাইকেল দুর্ঘটনা (প্রতীকী ছবি) | ছবি: সংগৃহীত
0

নাটোরের সিংড়ার বন্দর এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আজ (সোমবার, ১ জুন) সকালে সিংড়ার বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৬টার দিকে নাটোর থেকে মোটসাইকেলে তিন আরোহি সিংড়া যাচ্ছিলো। এসময় বগুড়া থেকে ছেড়ে আসা আম বোঝাই একটি ট্রাক নাটোর-বগুড়া মহাসড়কের আমতলি ব্রিজ এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়।

আরও পড়ুন:

এতে ঘটনাস্থলেই জীবন আলী ও হিরা নামে মোটরসাইকেল থাকা দুই যুবকের মৃত্যু হয়। আহত হয় সাইফুল ইসলাম।

পরে খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস আহতকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। নিহত দুজনের বাড়ি নাটোরের লালপুর উপজেলার সাধু পাড়া এলাকায় বলে জানায় পুলিশ।

এফএস