ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, ওই যুবকের কিছুটা মানসিক সমস্যা ছিল বলে জানা গেছে। সকালে ঘুম থেকে উঠে ঘুরতে ঘুরতে পার্শ্ববর্তী কালিকাপুর গ্রামে রেললাইনে চলে যায়।
এসময় ওই রেললাইন দিয়ে ঢালারচর থেকে রাজশাহী গামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেন যাচ্ছিল। ওই ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে শরীরে বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।





