
যশোরে ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ট্রাকচালক, আহত হেলপার
যশোরে একটি কয়লাবাহী ট্রাকে খুলনাগামী মহানন্দা ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের হেলপার রায়হান। নিহত চালকের নাম মনোয়ার হোসেন। তিনি ঝিনাইদহের কালীগঞ্জের মোহাম্মদ আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রেনের ধাক্কায় আবুল কাশেম (৫৫) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছে। আজ (মঙ্গলবার, ১৮ মার্চ) বিকেল ৫ টার দিকে রহনপুর-নাচোল হিরুপাড়া রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম রহনপুর পৌর এলাকার নুনগোলা মহল্লার নুর মোহাম্মদের ছেলে।

নরসিংদীতে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ২
নরসিংদীর রায়পুরার আমীরগঞ্জ রেলস্টেশনের সিগন্যাল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রীসহ ২জন নিহত হয়েছে।

ফরিদপুরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত
ফরিদপুরের গেরদা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো আহত হয়েছেন অন্তত ২ জন।রেলক্রসিংয়ের সময় ট্রেন ধাক্কা দিলে মাইক্রোবাসটি যাত্রীসহ পুকুরে পড়ে যায়।

কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আরো দুইজন আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।