দিনাজপুরে পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
0

দিনাজপুরের ঘোড়াঘাটে বেলুন তুলতে গিয়ে পুকুরে পানিতে পড়ে নীরব (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ২৩ মে) দুপুরে উপজেলার দেওগ্রাম পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নীরব অনন্ত চন্দ্র বর্মনের একমাত্র ছেলে। আদরের শিশুকে হারিয়ে পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির সামনে খেলছিলো নিরব। খেলার এক পর্যায়ে তার বেলুনটি পাশের পুকুরে পড়ে যায়। এসময় ওই বেলুন তুলতে গিয়ে পানিতে ডুবে যায় শিশুটি।

আরও পড়ুন:

পরে শিশুটিকে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাকে ভাসতে দেখতে পান স্থানীয়রা। এরপর তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

এসএইচ