চট্টগ্রামে বাসের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনা (প্রতীকি)
সড়ক দুর্ঘটনা (প্রতীকি) | ছবি: এখন টিভি
0

চট্টগ্রামের পটিয়ায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ (শনিবার, ২৩ মে) দুপুর ১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া আনসার ক্যাম্প এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত দুজন হলো—উপজেলার কচুয়াই ইউনিয়নের শেখ মোহাম্মদ পাড়ার আখতার হোসেনের ছেলে মোহাম্মদ শাহাদাত হোসেন (১৫) ও একই এলাকার জাহেদুল ইসলামের ছেলে মোহাম্মদ তাসনিম (১৫)। এর মধ্যে শাহাদাত উপজেলার চক্রশালা কৃষি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ও তাসনিম আব্দুস সোবাহান রাহাত আলী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

এ ঘটনায় মো. তানভীর জয় নামে আরেকজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন রয়েছেন।

পটিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, ‘দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বাসচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আমরা চালককে হেফাজতে নিয়েছে। নিহত ব্যক্তির লাশ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’

জেআর