দিনাজপুরে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ (শনিবার, ২৩ মে) সকালে এ ঘটনা ঘটে। ঘটনায় ট্রাক জব্দ ও হেলপারকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম।

নিহত ব্যক্তিরা হলেন—আলামিন (১৫), সৈকত (১৬) ও কাইয়ুম (২০)।

আলামিনের বাড়ি নুরপুর এলাকায়, সৈকতের বাড়ি মগলিশপুরে এবং কাইয়ুমের বাড়ি আফসারাবাদ কলোনিতে। তারা সবাই ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে একটি মোটরসাইকেল তিনজন ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে।

ওসি শহিদুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে মুরগির খাদ্য বোঝাই একটি ট্রাক নবাবগঞ্জে যাওয়ার পথে উপজেলার রানীগঞ্জ বাজারে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে একজন এবং স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরও দুই জনের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করে থানায় নেয়া হয়েছে এবং হেলপারকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ গুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এসএস