হিলিতে বিকাশকর্মীকে ছুরিকাঘাত, দেড় লাখ টাকা ছিনতাই

বিকাশকর্মীকে ছুরিকাঘাত
বিকাশকর্মীকে ছুরিকাঘাত | ছবি: এখন টিভি
0

দিনাজপুরের হিলিতে নাজমুল হোসেন (২৭) নামের এক বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ (বৃহস্পতিবার, ২১ মে) সন্ধ্যা ৭টায় উপজেলার জালালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ওই বিকাশ কর্মী।

আহত নাজমুল হোসেন হলেন বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর এলাকার সুলতানের ছেলে।

নাজমুল হোসেন বলেন, ‘ছাতনী চারমাথায় এজেন্টের কাছে টাকা লেনদেন করে হিলিতে ফেরার পথে জালালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় আসলে চলন্ত মোটরসাইকেল থেকে ছুরিকাঘাত করে দুই ব্যক্তি, আমার কাছে থাকা টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে যায়।’

হাকিমপুর থানার উপ-পরিদর্শক সুজা মিয়া বলেন, ‘আমরা ছিনতাইয়ের ঘটনা শোনার পর পরেই ঘটনাস্থলে গিয়েছি এবং আহত ব্যক্তির সঙ্গে কথা বলেছি। ছিনতাইকারীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।’

এসএস