পাহাড়ি ঢল ও টানা বর্ষণে ময়মনসিংহ-শেরপুরে নিম্নাঞ্চল প্লাবিত

পানিবন্দি হয়ে পড়েছে মানুষ
পানিবন্দি হয়ে পড়েছে মানুষ | ছবি: সংগৃহীত
0

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারি বর্ষণে ময়মনসিংহ ও শেরপুরে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। স্থানীয় নদ-নদীর পানি বাড়ায় ময়মনসিংহে হালুয়াঘাট উপজেলার তিনটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের হাজারও মানুষ পানি-বন্দি হয়ে পড়েছে।

বোরাঘাট নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় নিম্নাঞ্চল। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে কৃষিজমি ও বসতবাড়ি। তলিয়ে গেছে বোরো ধান। এতে গাজীরভিটা, ভুবনকুড়া, কালিয়ানি কান্দা, বোয়ালমারা এবং পৌরশহরের নিম্নাঞ্চলসহ আশপাশের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়।

আরও পড়ুন:

স্থানীয়রা জানায়, নিম্নাঞ্চলের রাস্তাঘাট ডুবে যাওয়ায় যোগাযোগও ব্যাহত হচ্ছে। এদিকে, টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার চারটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে নালিতাবাড়ীর চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ১৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ইএ