বিক্রেতারা জানান, নদীতে মাছ ধরা কমে যাওয়া, বৈরী আবহাওয়া এবং পরিবহন খরচ বৃদ্ধির কারণে মাছের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও।
বাজারে প্রতি কেজি রুই মাছ ৩৫০ থেকে ৪৫০ টাকা, কাতলা ৪০০ থেকে ৪৫০ টাকা এবং ইলিশ আকারভেদে ১ হাজার থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া চিংড়ি, টেংরা ও পাবদার দামও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ক্রেতারা বলছেন, কয়েকদিনের ব্যবধানে মাছের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে।
আরও পড়ুন
একজন ক্রেতা বলেন, ‘আগে যে মাছ ৩০০ টাকায় কিনেছি, এখন সে মাছ ৪৫০ টাকা চাইছে। এভাবে দাম বাড়লে সাধারণ মানুষের পক্ষে মাছ কেনা কঠিন হয়ে যাবে।’
এদিকে ব্যবসায়ীরা বলছেন, আগামী কয়েকদিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হলে মাছের দাম কিছুটা কমতে পারে। তবে বর্তমানে সরবরাহ সংকট থাকায় বাজারে উচ্চ দামের প্রভাব অব্যাহত রয়েছে।
দাম নিয়ন্ত্রণে রাখতে ক্রেতারা বাজার মনিটরিংয়ের কথা বলছেন ক্রেতারা।




