কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে উচ্ছেদ অভিযান, ভাঙা হলো ৩ শতাধিক অবৈধ স্থাপনা

কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে উচ্ছেদ অভিযান
কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে উচ্ছেদ অভিযান | ছবি: এখন টিভি
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর ঘিরে সড়কে সৃষ্ট যানজট ভোগান্তি দূর করা এবং সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

আজ (বুধবার, ১২ মে) দুপুর থেকে মহাসড়কের কুমিল্লার মুদাফফরগঞ্জ ও বিজরা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় বাজারে মহাসড়কের উভয়পাশে গড়ে ওঠা প্রায় ৩ শতাধিক অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। ভেঙ্গে ফেলা আধাপাকা এবং টিনসেটের দোকানে ছিল ফলমূল, মুদি-মনিহারিসহ বিভিন্ন পণ্যসামগ্রীর ব্যবসাপ্রতিষ্ঠান।

আরও পড়ুন:

এদিকে ব্যবসায়ীদের দাবি, উচ্ছেদের আগে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে অবহিত করা হয়নি। আকস্মিক এ অভিযানে তারা ব্যাপক ক্ষয়ক্ষতি কবলে পড়েছেন।

লাকসাম উপজেলার সহকারী কমিশনার ও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমার নেতৃত্বে উচ্ছেদ অভিযানে সার্বিক সহযোগিতা করেন কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আদনান ইবনে হাসান।

তিনি বলেন, ‘মুদাফ্ফপুরগঞ্জ ও বিজয়া বাজারে সড়কের সম্পত্তি অবৈধ দখল ঠেকাতে এ উচ্ছেদ অভিযান। একইসঙ্গে আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরকে ঘিরে সড়ক যানজটমুক্ত রাখতে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।’

এসএস