যশোরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সড়ক দুর্ঘটনায় নিহত
সড়ক দুর্ঘটনায় নিহত | ছবি: এখন টিভি
0

যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ (সোমবার, ১১ মে) সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শার্শা উপজেলার উলাসী খালপাড়ার সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন (৩৫) ও উলাসী গ্রামের আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫)।

আরও পড়ুন

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, ‘সকালে শাহিন হোসেন নিজের খেত থেকে কাঁচা মরিচ তুলে তা বিক্রির উদ্দেশ্যে তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেলে করে নাভারন বাজারের দিকে যাচ্ছিলেন। গিলাপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই শাহিন ও তোফাজ্জেল প্রাণ হারান।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার ট্রাকটি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়। পুলিশ ট্রাক চালক ও হেলপারকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।’

জেআর