পটুয়াখালীতে ইয়াবাসহ আটক যুবক

আটক যুবক
আটক যুবক | ছবি: এখন টিভি
0

পটুয়াখালীর মির্জাগঞ্জে ৪ পিস ইয়াবাসহ শাহজালাল (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হস্তান্তর করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোহাম্মদ রাসেল অভিযুক্তকে পাঁচশো টাকা অর্থদণ্ডে দণ্ডিত ও সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

আজ (রোববার, ১০ মে) দুপুরে উপজেলার সুবিদখালী কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ নিশ্চিত করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মির্জাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ শাহজালালকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন:

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তারকৃত যুবককে সন্ধ্যায় ভ্রমমাণ আদালতে হস্তান্তর করা হয়েছে।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোহাম্মদ রাসেল অভিযুক্ত শাহজালালকে মাদক নিয়ন্ত্রণ আইনের আওতায় সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচশো টাকা অর্থদণ্ড দিয়েছেন বলে নিশ্চিত করছেন।

স্থানীয় একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মাদকসহ গ্রেপ্তার হওয়া যুবক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন মৃধার ছোট ভাই।

এফএস