কাতার বিশ্বকাপের সুখকর স্মৃতি রোমন্থন; এবারও আর্জেন্টাইন তারকার স্বপ্ন ‘বিশ্বজয়’

বিশ্বকাপ শিরোপার সঙ্গে হুলিয়ান আলভারেজ
বিশ্বকাপ শিরোপার সঙ্গে হুলিয়ান আলভারেজ | ছবি: সংগৃহীত
0

ডিফেন্ডিং ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অন্যতম গুরুত্বপূর্ন সদস্য হুলিয়ান আলভারেজ। গত বিশ্বকাপে বেঞ্চ থেকে উঠে এসে কাতার জয়ের রূপকথা লিখেছিলেন এ ফরোয়ার্ড। আসন্ন ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার ট্রফি ধরে রাখার মিশন নিয়ে ফিফাকে দেয়া এক সাক্ষাতকারে জানালেন নিজেদের লক্ষ্যের কথা।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের অন্যতম সেরা সদস্য হুলিয়ান আলভারেজ। কাতার বিশ্বকাপে বেঞ্চ থেকে উঠে এসে যিনি বনে গিয়েছিলেন বিশ্বকাপ জয়ের নায়ক। ২৬ বছর বয়সী ফরোয়ার্ড এবারও ধরে রাখতে চান জয়ের ধারা।

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ফিফাকে দেয়া সাক্ষাৎকারে আলভারেজ জানিয়েছেন, ট্রফি ধরে রেখে ইতিহাসের পাতায় নিজেদের সর্বকালের সেরা দল হিসেবে প্রমাণ করতে মরিয়া আর্জেন্টিনা।

সাক্ষাৎকারে আলভারেজ জানান, একজন আর্জেন্টাইন হিসেবে তার রক্তেই রয়েছে চ্যাম্পিয়ন হবার ক্ষুধা। এবারও তার ব্যাতিক্রম হবে না। তবে বিশ্বমঞ্চে ট্রফি ধরে রাখার মিশনটা যে কতটা কঠিন, তা বেশ ভালো করেই জানা আছে এ আতলেতিকো মাদ্রিদ তারকার।

কাতার বিশ্বকাপে গ্রুপপর্বে সৌদি আরবের কাছে ধাক্কা খাওয়ার পর, মেক্সিকোর বিপক্ষে ম্যাচটিকেই পুরো টুর্নামেন্টের টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন আলভারেজ।

আরও পড়ুন:

এছাড়া দলের আরেক তারকা ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজের সঙ্গে নিজের পজিশন নিয়ে লড়াইকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। আলভারেজের মতে এ প্রতিযোগিতা তাদের দু’জনকে আর ভালো খেলতে উদ্বুদ্ধ করে।

এবারের বিশ্বকাপটি হতে যাচ্ছে ফুটবল জাদুকর লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। এ নিয়ে আবেগ ঝরলো আলভারেজের কণ্ঠে। তিনি বলেন, ‘মেসির বিদায় কেবল দলের জন্য নয়, পুরো ফুটবল বিশ্বের জন্যই এক আবেগঘন বিষয়।’

টানা দু’টি কোপা আমেরিকা এবং একটি বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা এখন এক সোনালী সময় পার করছে। চ্যাম্পিয়ন দলের সদস্য হুলিয়ান আলভারেজ এখন আগের চেয়ে অনেক বেশি পরিপক্ক।

ইউরোপীয় ক্লাব ফুটবলের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফুটবল মহাৎসবে আলবিসেলেস্তাদের আবারও আনন্দে ভাসাতে প্রস্তুত এ আর্জেন্টাইন স্পাইডারম্যান।

এসএইচ