আজ (বুধবার, ২৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বাইপাস মশরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান দিনার।
তিনি বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অননুমোদিত মানমাত্রার হাইড্রোলিক হর্ন স্থাপন করায় ৫ টি পরিবহনের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এসময় মোট ৬ হাজার ৮০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়।’
অভিযানের সময় শব্দদূষণের বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং পরিবহনের গায়ে সচেতনতামূলক স্টিকার লাগড়ানো হয়য। পরিবেশ দূষণ রোধে ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন ও নওগাঁর আনসার ব্যাটেলিয়ন সদস্যরা।





