প্রধানমন্ত্রীর ভারত সফরের আলোচনা এখনো ইতিবাচক আছে: দীনেশ ত্রিবেদী

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার | ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আলোচনা এখনো ইতিবাচক আছে, উভয় দেশের সরকারের প্রধানের সুবিধাজনক সময়েই বৈঠক হবে বলে জানিয়েছেন ঢাকায় নিয়োজিত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

আজ (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের এ কথা জানান।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘ভারত সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণ এখনো উন্মুক্ত আছে।’

তবে দুই দেশের সরকারের প্রধানের বৈঠক নিয়ে তাড়াহুড়ো কিছু দেখছেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর হুমায়ুন কবিরের ঘণ্টাব্যাপী সাক্ষাতে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি বলে জানান ভারতীয় হাইকমিশনার।

আরও পড়ুন:

সাক্ষাতে ভারতীয় হাইকমিশনার প্রতিমন্ত্রীকে তার নতুন পদে নিয়োগের জন্য অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক বিষয়াবলী এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। যার মধ্যে নিউ ইয়র্কে সদ্য সমাপ্ত ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল।

প্রতিমন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এবং জনগণের কল্যাণে নিহিত বিষয়গুলোতে ভারতের সঙ্গে একটি দূরদর্শী ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ মনোভাব নিয়ে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এসএস