নিহত মিজান মিয়া (৫০) পাবনা সদর উপজেলার দক্ষিণ চেচাখোলা গ্রামের হামিদ শেখের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামে বসবাস করে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন। পাশাপাশি বর্গা নিয়ে জমিতে চাষাবাদও করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কৃষি জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন:
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




