স্থানীয়রা জানান, ভূঞাপুরের জিগাতলা গ্রামের মানসিক ভারসাম্যহীন ওই তরুণী প্রতিদিনই সড়ক দিয়ে চলাফেরা করতো। গতকাল (সোমবার, ২৭ এপ্রিল) সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয় তরুণী। পরিবারের লোকজনের ধারনা ছিলো বৃষ্টির মধ্যে রুমেই অবস্থান করছে।
মঙ্গলবার সকালে স্থানীয় এক নারী গাছের ডালপালা কুড়াতে গিয়ে ধানক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পায় ওই তরুণীকে। পরে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তাকে।
আরও পড়ুন:
তরুণীর পরিবার জানায়, মেয়েটি জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন। অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা।
এ দিকে ঘটনাস্থল পরিদর্শন করে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।





