র্যালি শেষে আদালত চত্বরে বিভিন্ন আইনগত সেবা প্রদানকারী স্টলের উদ্বোধন করা হয়। এসময় উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান আবু শামীম আজাদ। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিচার বিভাগ, প্রশাসন ও আইনজীবী নেতারা অংশ নেন।
আরও পড়ুন:
আলোচনা সভায় জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান আবু শামীম আজাদ বলেন, ‘অর্থাভাবে যারা আইনগত সহায়তা নিতে পারেন না, তাদের জন্য রাষ্ট্র লিগ্যাল এইড ব্যবস্থা চালু রেখেছে। এটি কোনো অনুগ্রহ নয়, বরং নাগরিকের সাংবিধানিক অধিকার।’
এদিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির বলেন, ‘আইনের দৃষ্টিতে সব নাগরিক সমান। তবে বাস্তবে সেই সমতা নিশ্চিত করতে হলে সবার জন্য আদালতের দ্বার উন্মুক্ত করা জরুরি।’
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন–নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো, মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।





