নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত আইনগত সহায়তা দিবস
‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।