আজ (শনিবার, ২৫ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
বরাশুলা এলাকার সাব্বির হোসেনসহ অনেকে জানান, অজ্ঞাত ওই নারী স্থানীয়দের কাছে কখন ট্রেন আসবে; সে কথা বারবার জানতে চান। এরপর তিনি চিত্রা সেতু রেল ব্রিজের উপর উঠে যান। দুপুরে ট্রেনে কাটা পড়ে ওই নারী এবং তার ছেলের মৃত্যু হয়।
এ ব্যাপারে নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, ‘অজ্ঞাত ওই নারী এবং দুই বছরের শিশু সন্তানের পরিচয় জানার চেষ্টা চলছে।’





