নিহত শিশু ছিনিয়া আক্তার (১) সদর উপজেলার বাসিন্দা মো. শামীম হোসেনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। তার নানা মো. আক্তারুল ইসলাম নাড়াবাড়ী বাজারে চা বিক্রি করেন।
আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি হানিফ পরিবহণ কোচ গরুহাটির পাশে পার্কিংয়ের সময় চালকের সহকারী অসাবধানতাবশত গাড়িটি পিছনের দিকে চালাতে গেলে শিশুটি বাসের চাকায় পিষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আকস্মিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনানুগ প্রক্রিয়া চলমান ছিল বলে জানা গেছে।




