আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) দুপুর থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের হাসানপুর বাজারে মেসার্স জলিল এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন:
জানা গেছে, কুমিল্লা জেলা এনএসআই কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা, নাঙ্গলকোট থানার ওসি এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রায় সাড়ে পাঁচ হাজার লিটার ডিজেল ও ২৪ লিটার কেরোসিন জব্দ করা হয়।
এসময় অবৈধভাবে তেল মজুদের অভিযোগে ব্যবসায়ী আব্দুল জলিলকে আটক করে পুলিশ।
নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা বলেন, ‘মঙ্গলবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।’





