চসিকের মেয়র পদে জামায়াতের প্রার্থী ঘোষণা

শামসুজ্জামান হেলালী
শামসুজ্জামান হেলালী | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের জন্য সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালীকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক।

সবশেষ জাতীয় নির্বাচনেও তিনি চট্টগ্রাম-১০ আসনে দলটির প্রার্থী ছিলেন।

গতকাল (সোমবার, ২১ এপ্রিল) মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশে তার প্রার্থিতা নিশ্চিত হয় বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা।

আরও পড়ুন:

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান জানান, হেলালীকে মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়ন দেয়া হয়েছে। তিনি সবশেষ জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ৭৬ হাজার ভোট পেয়েছিলেন।

আসন্ন চসিক নির্বাচনে কাউন্সিলর ও মেয়র পদে নির্বাচন নিয়ে আলোচনা চলছে। জামায়াতের মেয়র পদে একজন তরুণ ছাত্রনেতাসহ কয়েকজনের নাম কেন্দ্রে দেয়া হয়।

পরে সবার মতামতের ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে।

এসএস